হটডেস্ক : মহান একুশ উপলক্ষে নিউইয়র্কে শুরু হয়েছে ৯ দিনব্যাপি একুশের বইমেলা। জ্যাকসন হাইটসে এর আয়েজন করেছে মুক্তধারা ফাউন্ডেশন। আর বইমেলাটি উদ্বোধন করেন কানাডায় বসবাসরত কবি ইকবাল হাসান। কবি ইকবাল হাসান বলেন, প্রবাসে যেমন দলাদলি আছে, বিভাজন আছে, তেমনি সৎ মানুষও আছে। যারা নীরবে নিভৃতে শুধু কাজ করে যায় মানুষের মঙ্গলের জন্য, আমরা সেসব মানুষকে, সংগঠনকে শ্রদ্ধা করবো, ভালবাসবো, সহযোগিতা করবো। এই হোক আমাদের একুশের শপথ। ২০ ফেব্রুয়ারি ...
(2012-02-23)
...
বিস্তারিত
মুজাহিদের অভিযোগ গঠনের শুনানি পেছালো
হটডেস্ক : আইনজীবীরা আরো সময় চাওয়ায় যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেছে। ১১ মার্চ শুনানি শুরুর নতুন তারিখ রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এই তারিখ ধার্য করে। এই জামায়াত নেতার বিরুদ্ধে গত ১৬ জানুয়ারি ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপনের পর ২৬ জানুয়ারি আদালত তা আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানি শুরুর তারিখ দেয়। ...
(2012-02-23)
...
বিস্তারিত
মানবতাবিরোধী অপরাধের বিচারে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে- আইনমন্ত্রী
হটডেস্ক : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচারে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে দখলদার বাহিনীর সহযোগীরা গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, দেশত্যাগে বাধ্য করাসহ দেশীয় ও আন্তর্জাতিক আইনে স্বীকৃত নানা মানবতাবিরোধী অপরাধ করেছে। এ ধরণের অপরাধ মানবাধিকারের চরম লঙ্ঘন। তাদের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে কোন প্রশ্ন ওঠা সঠিক হবে না। অভিযুক্তরা আত্মপক্ষ সমর্থন, ...
(2012-02-23)
...
বিস্তারিত
স্বরাষ্ট্রমন্ত্রী বন্দী প্রত্যর্পণ চুক্তি করতে আজ ভারত যাচ্ছে
হটডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন তিন দিনের সফরে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে নয়া দিল্লি রওয়ানা হবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকালে ভারতের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তি হবে। সূত্র জানিয়েছে, দুই দেশের কর্মকর্তারা ইতিমধ্যেই চুক্তির খসড়া চূড়ান্ত করেছে। ভারতা বিরোধী স্বশস্ত্র তৎপরতা চালানো গোষ্ঠির লোকেরা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে; এ অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে বন্দী প্রত্যর্পণ চুক্তির দাবি জানিয়ে আসছে দেশটি। সফরকালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে বৈঠকে সীমান্ত বিরোধসহ অন্যান্য বিষয়ে ...
(2012-02-23)
...
বিস্তারিত
পেগালাম আযমের জামিন নাকচ
হটডেস্ক : যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এই আদেশ দেয়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৮৯ বছর বয়সী গোলাম আযমকে গত ১১ জানুয়ারি কারাগারে পাঠায় আদালত। চিকিৎসকের পরামর্শে ওইদিনই তাকে স্থানান্তর করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে। এরপর থেকে হাসপাতালেই রয়েছেন তিনি। তার পক্ষে জামিনের আবেদন করে ...
(2012-02-23)
...
বিস্তারিত